Dhaka Mail Logo

বিনোদন

রাস্তায় আটক অক্ষয়ের গাড়ি 

বিনোদন ডেস্ক

১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৭ পিএম

ভারতের জম্মুতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে রাস্তায় ট্রাফিক পুলিশ আটকে দেয় অক্ষয় কুমারের গাড়ি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অনুষ্ঠান কক্ষে ঢোকার আগে আটক করা হয় অক্ষয়ের গাড়ি। অভিযোগ, তার গাড়ির কাচের রঙ কালো। এ রংয়ের কাচ ওয়ালা গাড়ি নিয়ে রাস্তায় নামা ভারতীয় ট্রাফিক আইনের পরিপন্থী। সেকারণেই আটকে দেওয়া হয় খিলাড়িকে।

জম্মু ট্র্যাফিকের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘আসলে আইন সকলের জন্যই এক। এই গাড়ির কাচ কালো করা। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অভিনেতার গাড়ি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ওই ট্র্যাফিক কর্মকর্তা জানান, আইন তার নিজস্ব গতিতে চলবে। কে তারকা ও সাধারণ মানুষকে আলাদা করে দেখার সুযোগ নেই। গাড়ির কালো কাচ খোলার পাশাপাশি আর্থিক জরিমানা গুনতে হবে অক্ষয়কে। অভিনেতাও আশ্বস্ত করেছেন সহায়তা করার।