Dhaka Mail Logo

বিনোদন

২৭ বছর পর প্লেব্যাকে আমির খান

বিনোদন ডেস্ক

১৪ জুলাই ২০২৫, ০৫:০৪ পিএম

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান অভিনয়ের পাশাপাশি দর্শকদের সুরের মূর্ছনায় ভাসিয়েছেন। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোলাম’ছবিতে প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছিলেন তিনি। এ সিনেমার ‘আতি কেয়া খান্ডালা’ গানে কণ্ঠ দিয়ে মুগ্ধ করেছিলন ঠিকই কিন্তু পরে আর কোনো গান উপহার দেননি আমির। এবার দীর্ঘ ২৭ বছর পর আবারও প্লেব্যাক করছেন তিনি।   

সম্প্রতি এক আলাপচারিতায় গানের প্রসঙ্গে আসতেই আমির বলেন,” আতি কেয়া খান্ডালা’ গানটি গেয়েছিলাম মজা করে। ভাগ্য ভালো ছিল, তাই জনপ্রিয় হয়েছিল। কিন্তু এবার আমি সত্যিই গানের প্রশিক্ষণ নিচ্ছি। বহু বছর ধরেই রেওয়াজ করছি।”

amir-chire_jamen_par_5  

ছবির নাম প্রকাশ না করলেও অভিনেতা জানিয়েছে আসন্ন সিনেমাটি কমেডি ঘরনার ছবি। এ ছবিতে ক্যামিও চরিত্রের দেখা যাবে অভিনেতাকে। সিনেমার গল্পে নিয়ে বিস্তারিত কিছু না বললেও আভাস দিয়েছেন। 

আমিরের কথায়, ‘আসন্ন সিনেমাটি বাসু চট্টোপাধ্যায় বা হৃষিকেশ মুখার্জির ছবির মতো। আজকাল আমরা ওই ধরনের গল্প ভুলে গেছি। সাদাসিধে, হৃদয় ছোঁয়া কমেডি। যেখানে কেউ মরে যাচ্ছে না, হুড়োহুড়ি করে জীবন বাঁচাতে হচ্ছে না। একটা দারুণ উষ্ণ অনুভূতি জাগে ছবিটা দেখে। ঠিক যেমন এককাপ গরম চায়ের মতো। এক লহমায় মন ভালো করে দেয়।’

amir-chire_jamen_par_33

নিজের গাওয়া গান নিয়েও কথা বলেন আমির। তিনি বলেন,’আমি এই ছবিতে দুইটি গানে কণ্ঠ দিচ্ছি। আমার সঙ্গীতগুরু সুচেতা ভট্টাচার্য আমাকে নিয়মিত গানের প্রশিক্ষণ দিচ্ছেন।’

বলে রাখা ভালো, সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারা জামিন পার’। এ সিনেমাটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তারে জামিন পার’র সিক্যুয়েল। প্রথম সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়েছিল, সিক্যুয়েলটিও বেশ সাড়া পাচ্ছে। 

ইএইচ/