images

বিনোদন

দুর্ঘটনার কবলে নায়ক বাপ্পি, অল্পের জন্য বেঁচে গেলেন 

বিনোদন ডেস্ক

০২ জুন ২০২৫, ০১:০৩ পিএম

অল্পের জন্য বেঁচে গেলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। গতকাল রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সংবাদমাধ্যমকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন বাপ্পি।

নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফিরছিলেন বাপ্পি। এসময় এ সময় দুর্ঘটনার কবলে পড়েন নায়ক। এক ট্রাক এসে ধাক্কা দেয় দেয় তার গাড়িটিকে। এতে বাপ্পি রক্ষা পেলেও ক্ষতিগ্রস্ত হয় তার গাড়ি। 

1748847210-46bc70200160f76dfe0e29f7d050ed8d

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বাপ্পি বলেন, ‘অল্পের জন্য বেঁচে গেছি। গতকাল রোববার দিবাগত রাত ১২ টার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম । গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। আমরা উল্টে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনও ট্রমার মধ্যে আছি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করেছে বলেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

এদিকে মুক্তির অপেক্ষায় আছে বাপ্পি অভিনীত সিনেমা  ‘কুস্তিগীর’। তবে প্রেক্ষাগৃহে নয়, সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে টেলিভিশনে। কোরবানির ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে ছবিটি।