বিনোদন ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, ০১:২৯ পিএম
দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি মাথায় নিয়েই ছবির শুটিং করছেন বলিউড ভাইজান সালমান খান। কিছুদিন আগেও অভিনেতার বাসভবনে দুই মোটরসাইকেল আরোহী গুলি চালিয়ে পালিয়ে যায়। অপরাধীদের গ্রেফতারের পর জানা যায় ভারতের কুখ্যাত গ্যাং লরেন্স বিষ্ণোই দলের পরোক্ষ সদস্য ওই হামলাকারী।
প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে বাবার জন্য যা করলেন সালমান
এবার বলিউডের আরও এক অভিনেতা অভিনব শুক্লাকে প্রাণনাশের হুমকি দিলেন বিষ্ণোই গ্যাং। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিষয়টি জানিয়েছেন নিজেই।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘অঙ্কুশ গুপ্ত নামে এক ব্যক্তি অভিনেতাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।’ হুমকি দিয়ে বার্তায় ওই ব্যক্তি (অঙ্কুশ গুপ্ত) লিখেছেন, “আমি লরেন্স বিষ্ণোইয়ের লোক। তোমার বাড়ির ঠিকানা আমার জানা আছে। আসব নাকি? সালমান খানের বাড়িতে যেমন গুলি করেছিলাম। তোমার বাড়িতেও ‘একে৪৭’ দিয়েই গুলি চালাব।”
হুমকিবার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেতার আবেদন, “আমার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে, এই ব্যক্তি চণ্ডীগড় বা মোহালির বাসিন্দা। যারা এই ব্যক্তিকে চিনতে পারছেন, তারা কোনো পদক্ষেপ নিন।”
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘শুধু অভিনেতা নয়, তার স্ত্রী রুবিনাকেও হুমকি দিয়েছেন ওই গ্যাংযের সদস্যা। হুমকিদাতা নিজেকে ‘বিগ বস’ খ্যাত অসিম রিয়াজের অনুসারী বলে দাবি করেছে।’
প্রাণনাশের আশঙ্কা বাড়ছে সালমানের, শত্রু ঘরের লোক!
বলে রাখা ভালো, সম্প্রতি ‘ব্যাটেলগ্রাউন্ড’ নামে একটি রিয়ালিটি শোয়ে অভিনেতার স্ত্রী রুবিনাকে হেনস্থার চেষ্টা করেন রিয়াজ। তখনই প্রতিবাদ করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিনব। এরপরই অভিনেতার পরিবারকে হুমকি দিচ্ছেন লরেন্স বিষ্ণোই দলের সদস্য।
ইএইচ/