images

বিনোদন

প্রকাশ্যে বুবলীর ‘ফ্ল্যাশব্যাক’-এর ফার্স্টলুক

বিনোদন ডেস্ক

১৯ জানুয়ারি ২০২৪, ০৫:১১ পিএম

সীমানা ছাড়িয়েছেন শবনম বুবলী। যুক্ত হয়েছেন টলিউডের সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। এরইমধ্যে ছড়িয়ে গেছে খবরটি। নতুন খবর হলো, এবার প্রকাশ পেয়েছে ছবিটির ফার্স্ট লুক। সামাজিক মাধ্যমে বুবলী নিজেই শেয়ার দিয়েছেন সে লুক। 

ফার্স্টলুকে বুবলীকে দেখা গেছে কৌশিক গাঙ্গুলির সঙ্গে। পোস্টারে দুজনেই আতঙ্কিত চেহারায়। বিশেষ করে বুবলীর মুখের রেখা মলিন, কৌশিক গাঙ্গুলি ত্রাতা হিসেবে তার সঙ্গে চেষ্টা করে যাচ্ছেন।

আরও পড়ুন: কলকাতার সিনেমায় বুবলী, পরিচালক রাশেদ রাহা

জানা গেছে, বুবলী, কৌশিক ও সৌরভের চরিত্রের নাম অঞ্জন, ডিকে এবং শ্বেতা। এর আগে বুবলী ছবিটি নিয়ে নিজের ফেসবুকে লিখেছিলেন ‘আমার প্রথম কলকাতার সিনেমা 'ফ্ল্যাশব্যাক' শুরু করতে যাচ্ছি। আজ বিকেলে ভারতে প্রেস মিটে আমরা ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাব। অনুগ্রহ করে সবাই আমাকে সব সময়ের মতো আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন।’

ছবিটির নির্মাণ করতে যাচ্ছেন বাংলাদেশের পরিচালক রাশেদ রাহা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর। এ ছবি প্রযোজনার দায়িত্বে আছে ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট। এতে বুবলীর সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস।