মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

কলকাতার সিনেমায় বুবলী, পরিচালক রাশেদ রাহা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

কলকাতার সিনেমায় বুবলী, পরিচালক রাশেদ রাহা 

ঢালিউডের গণ্ডি ছাড়িয়ে এবার টলিউডে নাম লেখালেন অভিনেত্রী শবনম বুবলী। 'ফ্ল্যাশব্যাক' নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন বুবলী। 

 

 

নিজের ফেসবুকে বুবলী লিখেছেন, ‘আমার প্রথম কলকাতার সিনেমা 'ফ্ল্যাশব্যাক' শুরু করতে যাচ্ছি। আজ বিকেলে ভারতে প্রেস মিটে আমরা ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাব। অনুগ্রহ করে সবাই আমাকে সব সময়ের মতো আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন।’ 

আরও পড়ুন: অপুর ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু

ছবিটির নির্মাণ করতে যাচ্ছেন বাংলাদেশের পরিচালক রাশেদ রাহা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর। এ ছবি প্রযোজনার দায়িত্বে আছে ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট। এতে বুবলীর সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস।

আরও পড়ুন: ভোটের লড়াই শেষ, নতুন ছবি দিয়ে ফিরছেন ফেরদৌস


বিজ্ঞাপন


এদিকে নির্মাতা রাশেদ রাহা এর আগে কলকাতার অভিনয় শিল্পীদের নিয়ে একটি ওয়েব সিনেমা বানিয়েছেন। ‘কলকাতা ডায়েরিজ’ নামের সে ওয়েব ফিল্মে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, দর্শণা বণিক, সিফাত আমিন প্রমুখ।

 

অন্যদিকে শবনম বুবলীর হাতে রয়েছে একগুচ্ছ ছবির কাজ। বছরের শুরুতেই দিয়েছেন 'পুলসিরাত' নামের নতুন এক সিনেমার খবর। এ ছাড়া 'দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ এ বছরে মুক্তির অপেক্ষায় আছে তার বেশকিছু সিনেমা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর