images

বিনোদন

রিয়াজ-পূর্ণিমা কোন আসনের ভোটার?

বিনোদন ডেস্ক

০৬ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ এএম

আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরাও সেরেছেন প্রচারণার ধাপ। অপেক্ষা ভোটের। ভোটাররা চোখ বুলিয়ে নিচ্ছেন ভোটার তালিকায় নিজেদের নাম। কে কোন কেন্দ্রের ভোট দেবেন সেটিও দেখে নিচ্ছেন। চলুন জেনে নেওয়া যাক, বাংলা সিনেমার জনপ্রিয় জুটি রিয়াজ-পূর্ণিমা— কে কোন আসনের ভোটার? 

আরও পড়ুন: ৭ তারিখে ফেরদৌস ভাইকে ভোট দেব: ভাবনা 

নায়ক রিয়াজ রাজধানীর অভিজাত এলাকা বনানীর বাসিন্দা। ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত বনানী। সারা বছর রিয়াজ আওয়ামী লীগের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন। নির্বাচনের দিন ভোট প্রদান শেষে সারাদেশের নির্বাচনী খোঁজ খবর রাখবেন।

জানা গেছে, চিত্রনায়িকা পূর্ণিমা ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ এলাকার ভোটার। এলাকাটি ঢাকা-১৮ আসনের অন্তর্ভুক্ত। সেই হিসেবে তিনি ‘ঢাকা ১৮’ আসনের ভোটার। 

আরও পড়ুন: শাকিব খান কোন আসনের ভোটার? 

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটির মধ্যে রিয়াজ-পূর্ণিমা অন্যতম। একসঙ্গে তারা একাধিক ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন। তাদের অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে ‘হৃদয়ের কথা’, ‘মনের মাঝে তুমি’, আকাশ ছোঁয়া ভালোবাসা’ অন্যতম।