মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

শাকিব খান কোন আসনের ভোটার? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৪, ১১:৩১ এএম

শেয়ার করুন:

শাকিব খান কোন আসনের ভোটার? 

আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরাও সেরেছেন প্রচারণার ধাপ। অপেক্ষা ভোটের। ভোটাররা চোখ বুলিয়ে নিচ্ছেন ভোটার তালিকায় নিজেদের নাম। কে কোন কেন্দ্রের ভোট দেবেন সেটিও দেখে নিচ্ছেন। চলুন জেনে নেওয়া যাক, ঢালিউড সুপারস্টার শাকিব খান কোন আসনের ভোটার? 

শাকিব খান রাজধানীর অভিজাত এলাকা গুলশানের বাসিন্দা। ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান। গেল জাতীয় সংসদ নির্বাচনে মাকে নিয়ে গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন তিনি ওই জায়গা থেকে স্পষ্ট কিং খান ঢাকা ১৭-এর ভোটার। 

আরও পড়ুন: ৭ তারিখে ফেরদৌস ভাইকে ভোট দেব: ভাবনা 

জানা গেছে, শাকিব বর্তমানে সৌদি আরবে আছেন। পবিত্র ওমরাহ হজ পালন করতে গত ২ জানুয়ারি ঢাকা ছাড়েন তিনি। সেদিন দুপুরের এক ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা নগরীর উদ্দেশে বিমানে চেপে বসেন তিনি।

আরও পড়ুন: ওমরায় গেলেন শাকিব খান

ওমরাহ থেকে ফিরেই কিং খান ব্যস্ত হয়ে পড়বেন। প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিংয়ে যোগ দেবেন। এরইমধ্যে ছবিটির বাংলাদেশের অংশের কাজ প্রায় শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

২০২৪-এ ঢালিউড হবে শাকিবময়। এ বছর মুক্তি পাবে তার তিনটি সিনেমা। অনন্য মামুনের ‘দরদ’ দিয়ে জমিয়ে তুলবেন ভালোবাসা দিবস। ‘প্রিয়তমা’ খ্যাত হিমেল আশরাফের ‘রাজকুমার’ দিয়ে রোজার ঈদ। আর কোরবানি ঈদে সিনেমা হলে তুলবেন ‘তুফান’। এটি নির্মাণ করবেন রায়হান রাফী।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর