বিনোদন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩, ০৬:২২ পিএম
মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েক বছর একা ছিলেন আরবাজ খান। সম্প্রতি গাঁটছড়া বেধেছেন মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে। এরপর থেকেই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মালাইকাকে। তিনি কবে বসছেন বিয়ের পিঁড়িতে— জানতে চাইছেন সবাই। এবার মুখ খুললেন পর্দার মুন্নি।
আরও পড়ুন: প্রাণ বাঁচাতে যে সিদ্ধান্ত নিলেন সালমান
সম্প্রতি একটি হিন্দি নাচের রিয়্যালিটি শো-এর মঞ্চে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন ফারহা খান। তাকে প্রশ্ন করা হয় নতুন বছরে তিনি কি বিয়ে করবেন? প্রথমে একটু ঘুরিয়ে প্রশ্ন করার জন্য বুঝতে পারেননি তিনি। তারপর অবশ্য উত্তর দেন, “আমাকে কেউ বিয়ের জন্য জিজ্ঞেস করলে, নিশ্চয়ই করব।” তবে এক্ষেত্রে অর্জুনের প্রসঙ্গ টানেননি মালাইকা।
১৯৯৮ সালে মালাইকাকে বিয়ে করেছিলেন আরবাজ। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। ২০১৭ সালে দীর্ঘ ১৭ বছরের সংসারের ইতি টানেন তারা। শোনা যায়, অর্জুনের সঙ্গে প্রেমের কারণেই আরবাজের ঘর ছেড়েছেন মালাইকা।
আরও পড়ুন: ‘ধুম ৪’-এ শাহরুখ!
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে অর্জুনের সঙ্গে প্রেমের কথা ঘোষণা করেন মালাইকা। লিভ ইন করছেন তারা। আরবাজও খুঁজে নিয়েছেন নিজের সঙ্গিনী। মালাইকা কবে কাগজে কলমে বাঁধা পড়ছেন— সেটাই এবার দেখার পালা।