প্রাণনাশের হুমকি পিছু ছাড়ছে না সালমান খানের। গত বছর থেকে তাড়া করছে বিষয়টি। এ বছরও কয়েক দফায় জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার হুমকি পেয়েছেন এ তারকা। তাই স্বাভাবিকভাবেই হয়েছেন সতর্ক। প্রাণ বাঁচাতে নিলেন নতুন সিদ্ধান্ত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠের এসেছে এ তথ্য।
প্রতি বছর নিজের ফার্মহাউসে জন্মদিনের বিশেষ আয়োজন করেন সালমান। কিন্তু এ বছর সেরকম হয়নি। পরিবার ও বন্ধুদের নিয়ে নিজের বাড়িতে দিনটি পালন করেছেন। এ বছরও নাকি নিজের ফার্মহাউসে বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছিলেন নায়ক।
আরও পড়ুন: ‘ধুম ৪’-এ শাহরুখ!
আরও পড়ুন: কার সঙ্গে জন্মদিনের কেক কাটলেন সালমান?
কিন্তু সবসময় পরিকল্পনা মাফিক সবকিছু হয় না। এবার আর সেরকম হয়নি। বছরের শুরু থেকে একের পর এক মৃত্যুর হুমকি পেয়েছেন নায়ক। তারপর থেকে পরিবারের সবাই চিন্তিত। সেকারণে কোনও ফার্মহাউস নয়, নিজের বাড়িতেই পালিত হলো সালমানের জন্মদিন।
ভাইজানের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ কিছু বন্ধুরা। আসর বসেছিল তার বান্দ্রার বাড়িতে। তবে অনেকেই আমন্ত্রণ পাননি সে অনুষ্ঠানে। শুধু তাই নয়, বাড়ির বাইরে মিডিয়া এবং আলোকচিত্রীদের ওপরও ছিল কড়া নিষেধাজ্ঞা। কারও ছবি তোলার অনুমতিও ছিল না।




