Dhaka Mail Logo

বিনোদন

ফের করোনা আতঙ্ক, মারা গেলেন অভিনেতা 

বিনোদন ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম

বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে কোভিড-১৯ তথা করোনাভাইরাসের প্রকোপ। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরইমধ্যে ভাইরাসটির থাবায় প্রাণ হারালেন দক্ষিণি অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়কান্ত। গতকাল বৃহস্পতিবার মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে বিজয়কান্তের বয়স হয়েছিল ৭১ বছর।

করোনাভাইরাস সংক্রমণে কাবু হয়ে পড়েছিলেন বিজয়কান্ত। চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছিল চেন্নাইয়ের একটি হাসপাতালে। সেখানে তিনি আক্রান্ত হয়ে পড়েন নিউমোনিয়াতে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবুও হয়নি শেষরক্ষা। 

আরও পড়ুন: ‘ধুম ৪’-এ শাহরুখ! 

আরও পড়ুন: কার সঙ্গে জন্মদিনের কেক কাটলেন সালমান?

আশি, নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ছিলেন বিজয়কান্ত। চার দশকের ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর অধিকাংশই অ্যাকশন সিনেমা। তার মাঝে ‘ক্যাপ্টেন’ সিনেমার জন্য দর্শক তাকে বিশেষ ভাবে মনে রাখবেন।

২০০৫ সালে রাজনৈতিক দল দেশীয় মুকপক্কু দ্রাবিড় কাজাঘম (ডিএমডিকে) গঠন করেন বিজয়কান্ত। ২০০৬ সালে বিধানসভার ভোটে জিতেছিলেন তিনি। মাঝে বিজেপির সঙ্গে জোটও করেছিল ডিএমডিকে।