শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

কার সঙ্গে জন্মদিনের কেক কাটলেন সালমান? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

কার সঙ্গে জন্মদিনের কেক কাটলেন সালমান? 

আজ ২৭ ডিসেম্বর বলিউড সুপারস্টার সালমান খানের ৫৮ তম জন্মদিন। বিশেষ দিনটি প্রথম প্রহর থেকেই উদযাপনে ব্যস্ত অনুরাগীরা। সালমানও দিনটি পালন করেছেন পরিবারের সঙ্গে। এ সময় সঙ্গে ছিলেন তার খুব পছন্দের এক মানুষ। 

জন্মদিনের ঠিক আগের রাতে মুম্বাই পৌঁছান সালমান। বিমানবন্দর থেকে সরাসরি বোন অর্পিতার বাড়ি যান। ভাইয়ের জন্মদিন উপলক্ষে নিজের বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেন অর্পিতা খান। সেখানে উপস্থিত ছিলেন অর্পিতার স্বামী আয়ূষ ও তাদের সন্তানেরা। 

আরও পড়ুন: রাস্তায় তর্কে লিপ্ত অভিষেক-ঐশ্বরিয়া

এদিকে অর্পিতার মেয়ে আয়াতের জন্মদিনও ২৭ ডিসেম্বর। তাই ভাগ্নির সঙ্গেই কেক কাটলেন ভাইজান। জন্মদিনে বিশেষ কেকের আয়োজন করা হয়েছিল। ভাইজানের পরনে ছিল জিন্স ও কালো শার্ট।

আরও পড়ুন: ২০ বছর পর ফের নিজের স্ত্রীকে বিয়ে করলেন কেডি পাঠক!

পার্টিতে ভাইজানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সৎমা হেলেন। সদ্য বিয়ে করা আরবাজ় খান ও তার ছেলে আরহান খান। আরও উপস্থিত ছিলে ‘অ্যানিমেল’সিনেমা দিয়ে ফের সামনে আসা ববি দেওল। 

চলতি বছর দুটি ছবি মুক্তি পেয়েছে সালমানের। প্রথম ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ ব্যবসা করতে ব্যর্থ হলেও ‘টাইগার ৩’ দিয়ে সবার মন জয় করেছেন তিনি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর