images

বিনোদন

জন্মদিনে শাহরুখকে হিন্দিতে যা বলল লুবাবা 

বিনোদন ডেস্ক

০২ নভেম্বর ২০২৩, ০৫:২২ পিএম

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৮তম জন্মদিন আগামীকাল ২ নভেম্বর। ১৯৬৫ সালে ভারতের নয়াদিল্লিতে জন্ম তার। নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য।

প্রতি বছরই বলিউড বাদশাহর জন্মদিন নিয়ে ভক্তদের মাঝে থাকে আকশ সমান উন্মাদনা। এবারও ব্যতিক্রম হয়নি। জন্মদিনের প্রথম প্রহরে শাহরুখের বাড়ি মান্নাতের বাইরে সৃষ্টি হয় জনসমুদ্র। 

আরও পড়ুন: লুবাবাকে মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পরিবারের 

এদিকে বাংলাদেশের শিশু সেলিব্রেটি সিমরিন লুবাবাও শাহরুখের ভক্ত। জন্মদিনে হিন্দি ভাষায় কিং খানকে শুভেচ্ছা জানিয়েছে সে। সে বলে, ‘দেখো ম্যায় আপনে ইতনা জাদা পেয়ার কারতি হু, ম্যায় বাংলাদেশ কা আপনা বার্থ ডে বানাড়িও। ইয়ে কেক ছোটা হে, লেকিন মেরা পেয়ার আপসে বহত বহত জাদা হে, আই লাভ ইউ সো মাচ এসআরকে স্যার।'

যার বাংলা করলে দাঁড়ায়, ‌‘আপনাকে অনেক অনেক ভালোবাসি এসআরকে স্যার, বাংলাদেশ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। এই কেক ছোট হতে পারে, তবে আপনার জন্য আমার ভালোবাসা অনেক অনেক বড়। আপনাকে অনেক অনেক ভালোবাসা এসআরকে স্যার।’

আরও পড়ুন: লুবাবার প্রতি অভিভাবকের মনোযোগী হওয়া উচিত, মন্তব্য বিশেষজ্ঞের

লুবাবা আরও বলে, ‘ ‘ইহে আপনে মুভি ‌‘ডানকি’, ওর ইসকে লিয়ে মে বহত বহত এক্সাইটেড হু। আই কান্ট ওয়েট ফর দিস রিলিজ। থ্যাঙ্ক ইউ সো মাচ এসআরকে স্যার, ফর গিবিং আস দোস এনজয়মেন্ট। লাভ ইউ সো মাচ এসআরকে স্যার।’’

এর বাংলা হচ্ছে, ‘‘এটা আপনার ‘ডানকি’। আমি খুবই এক্সাইটেউ। কবে মুক্তি পাবে—সেই তর আর সইছে না। অসংখ্য ধন্যবাদ এসআরকে স্যার, আমাদের এত এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আপনাকে ভালোবাসি এসআরকে স্যার।’’

কয়েকদিন আগে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা বলে 'কেন্দে দিয়েছি'। মুহূর্তেই ভাইরাল হয় সে ভিডিও। তারপর থেকেই ট্রল করা হচ্ছে তাকে নিয়ে। তারই মাঝে শাহরুখকে শুভেচ্ছা জানাল এই শিশু সেলিব্রেটি।