Dhaka Mail Logo

বিনোদন

যে চার কারণে রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি 

বিনোদন ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম

সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বামী রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। এ খবর চাউর হতেই নড়েচড়ে বসেন নেটিজেনরা। কী কারণে রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি— প্রশ্ন উঁকি দিচ্ছিল তাদের মাথায়। এবার জানা গেল চারটি কারণে রাজকে তালাকনামা পাঠিয়েছেন পরীমণি।

রাজকে ডিভোর্স লেটার পাঠানোর কারণ হিসেবে পরীমণি উল্লেখ করেছেন, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া, মানসিক অশান্তির কথা।

আরও পড়ুন: ভেঙে গেল রাজ-পরীমণির সংসার

এদিকে এ বিষয়ে কিছু জানেন না বলে সংবাদমাধ্যমকে অবহিত করেছেন রাজ। অনেকতা চমকে উঠে তিনি বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

আরও পড়ুন: ডিভোর্স লেটার প্রসঙ্গে মুখ খুললেন রাজ

এর আগেও একাধিকবার রাজ-পরীমণির সংসারে ভাঙ্গনের সুর বেজেছে। তবে খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। একরত্তি সন্তানের কথা ভেবেই হননি আলাদা। এবার আর শেষরক্ষা হলো না। পরী-রাজের দুই পথ দুদিকেই বেঁকে  গেল।

আরও পড়ুন: মাঝরাতে মুছে ফেলা পোস্টে কী লিখেছিলেন পরীমণি

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। সন্তান জন্মের বছর খানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরির সংসার।