সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাঝরাতে মুছে ফেলা পোস্টে কী লিখেছিলেন পরীমণি?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

মাঝরাতে মুছে ফেলা পোস্টে কী লিখেছিলেন পরীমণি?

ফের আলোচনার টেবিলে শরিফুল রাজ ও পরীমণি। তবে এবারের গল্পটা বিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ের। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। 

এদিকে গতকাল মঙ্গলবার মাঝরাতে নিজের ফেসবুকে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন পরীমণি। তবে কিছুক্ষণ পরই পোস্টটি মুছে দেন নায়িকা।

আরও পড়ুন: ভেঙে গেল রাজ-পরীমণির সংসার

মুছে দেওয়া ওই পোস্টে পরীমণি লিখেছিলেন, ‘ধরুন এই কাজটা আমি যদি করতাম। একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিস পত্র নিয়ে গিয়ে তার সাথে মাসের পর মাস পার করে দিতাম— কী বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তার পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে তার জবাব মিডিয়া দিতে পারবেন তো?’

scrin

তিনি আরও লিখেছিলেন, ‘রাজ কার সাথে থাকে? সুগার মমি নাকি কোনো অনৈতিক ব্যবসায়িক চক্র? কী চলে মহানগর প্রোজেক্টে তাদের ওই বাসা নামক অপকর্মের আস্থানায়? প্রশাসন, মিডিয়া যারা আছেন বের করেন এবার! অনেক কথা বলার বাকি! এত চুপ থাকা যায় না।’

আরও পড়ুন: ডিভোর্স লেটার প্রসঙ্গে মুখ খুললেন রাজ

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। সন্তান জন্মের বছর খানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরীর সংসার।

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর