Dhaka Mail Logo

শিক্ষা

আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র সচিবদের মতবিনিময় রোববার

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবে মাদরাসা শিক্ষা বোর্ড।

আগামী রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় অনলাইনে জুম প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

চিঠিটি আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা-২০২৬ এর সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা-২০২৬ নকলমুক্ত, সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া সভায় অংশগ্রহণের জন্য জুম মিটিংয়ের লিংক, আইডি ও পাসওয়ার্ড যথাসময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এম/এএম