বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ ফলাফলভিত্তিক ভবন পাবে: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ ফলাফলভিত্তিক ভবন পাবে: শিক্ষামন্ত্রী
নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন/ ছবি: ঢাকা মেইল

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রেজাল্টভিত্তিক ভবন পাবে। শিক্ষার্থীরা রেজাল্ট খারাপ করলে তারা ভবন পাবে না। যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা বেশি তারা ভবনের জন্য বরাদ্দের আওতাভুক্ত হবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরে নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামী দিনে বাংলাদেশে কোনো প্রশ্নপত্র ফাঁস হবে না। লেখাপড়ায় কোনো দুর্নীতি ও নকল আর চলবে না। এটা বিগত ফ্যাসিস্ট সরকার নয়, যে খাতায় না লিখেও নাম্বার পাওয়া যাবে, পাশ করা যাবে। খাতায় লিখতে হবে এবং শিক্ষকদের দ্বারা সঠিকভাবে মূল্যায়িত হতে হবে। তবেই ভালো রেজাল্ট করা যাবে।

তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্টভিত্তিক ভবন পাবে। যেখানে ছাত্র সংখ্যা বেশি, সেখানে ভবন দেওয়া হবে। যেখানে ছাত্র নেই, সেখানে ভবন দেওয়া হবে না। যে সমস্ত প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা রেজাল্ট খারাপ করবে। এসব সুবিধা থেকে তারা বঞ্চিত হবে। এবার এসএসসি রেজাল্ট মোটেও ভালো হয়নি। আমরা দ্বিতীয়বার অকৃতকার্যদের খাতা মূল্যায়ন করেছি, সেখানে অবশ্য পাশের সংখ্যা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা বেড়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাসরুমের বাহিরে কোথাও পড়াতে পারবে না। অনেক শিক্ষক রয়েছে, যারা ক্লাসরুমে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ায়। শিক্ষকদের ক্লাসে পর্যাপ্ত পাঠদান করতে হবে, তারা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না। বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তারা রাজনৈতিক কোনো মিছিল-মিটিং এ যেতে পারবেন না। যেসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ক্লাস বাদ দিয়ে মিছিলে গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ প্রমুখ।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর