Dhaka Mail Logo

শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজগুলোর ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আরও দুই দিন বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। আগে এ কার্যক্রমের শেষ সময় নির্ধারিত ছিল ২০ নভেম্বর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শহিদুল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৬ নভেম্বর থেকে চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হয়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২০ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে সময়সীমা বাড়িয়ে ২২ নভেম্বর করা হয়েছে।

বর্ধিত সময়ের মধ্যে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন—সব শ্রেণির পরীক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইগ্রেশন করা ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এম/এএম