Dhaka Mail Logo

শিক্ষা

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলা আয়োজনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলা।

রোববার (১৫ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের পাঠানো একটি আবেদন মাউশিতে পাঠানো হয়েছে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য খেলাধুলাও আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে খেলাধুলার আয়োজন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মাউশি।

এম/এএস