Dhaka Mail Logo

শিক্ষা

জবি শিক্ষার্থীদের অযৌক্তিক আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০২ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি-দাওয়ার নামে অযৌক্তিক আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়া প্রাসঙ্গিক হলেও তা পূরণের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা ও সুযোগ-সুবিধা বিবেচনায় নিতে হবে।
‎
‎সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ ও আবাসিক সুবিধাসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব আন্দোলনের কথা তিনি শুনেছেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘দাবি-দাওয়া খুবই প্রাসঙ্গিক, কিন্তু সেই দাবি-দাওয়ার নামে কখনো অপ্রাসঙ্গিক আন্দোলন যেন আর না হয়।’

আরও পড়ুন: ঢাবির জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

তিনি আরও বলেন, সরকারের আর্থিক সামর্থ্য ও সুযোগ-সুবিধা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি যথাসময়ে পূরণ করা হবে।
‎
‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন অত্যন্ত জরুরি। অর্থনৈতিক সক্ষমতা বাড়লে জনগণের চাহিদা পূরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন সহজ হয়। তাই শিক্ষার্থীদের দাবির পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

এআরএম