Dhaka Mail Logo

শিক্ষা

‘ইসলামবান্ধব পরিবেশে সন্তানদের পড়াশোনা করালে ফল হবে সুমিষ্ট’

ঢাকা মেইল ডেস্ক

২০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম

জেনারেল ও ইসলাম শিক্ষার সমন্বিত প্রয়াস ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফল প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা ফল পেয়ে উচ্ছ্বসিত ও আনন্দ প্রকাশ করেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের ডে-শিফটের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফল শিক্ষার্থীদের হাতে হাতে তুলে দেওয়া হয়।

ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের প্রিন্সপাল ও কথাসাহিত্যিক হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, আমরা স্কুলেই জেনারেল শিক্ষার সাথে শিক্ষার্থীদের হিফজ ও এরাবিক পড়ানোর চেষ্টা করি। একসময় হবিগঞ্জে এটা স্বপ্ন ছিল-আল্লাহর মেহেরবানিতে এখন একই সঙ্গে আমাদের শিক্ষার্থীরা হিফজও পড়ছে আবার একাডেমিকও পড়ছে।

মাসউদুল কাদির বলেন, দেশের ইসলামি স্কুলগুলো একটি বড় আশীর্বাদ। ইসলামবান্ধব পরিবেশে আপনার সন্তান যদি পড়াশোনা করে-দেখবেন একদিন ফল হবে সুমিষ্ট।

আরও পড়ুন

নতুন বছরে নীতিবান মানুষ গড়ার প্রতিজ্ঞা ইকরার শিক্ষকদের

কোরআনিক স্কুলকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সন্তানকে কোরআনের সঙ্গে যতটুকু সময় রাখতে পারবো ততটুকুই বরকতময়। আল্লাহ ও তাঁর রাসুলের শিক্ষা, নৈতিক দীক্ষা যারা সন্তানকে দিতে পারে না-তারাই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করে দেন। ফলে তাদেরই অবস্থান হয় বৃদ্ধাশ্রমে।

পরীক্ষার ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন মাওলানা আবদুর রউফ আশরাফ, মুফতি সামিল আহমদ ওসমান, সাইফুল ইসলাম, সাথী আক্তার প্রমুখ।

জেবি