ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেছেন, নতুন বছরে আমরা নীতিবান আদর্শ মানুষ তৈরির পরিশ্রম করতে চাই। জেনারেল ও ইসলাম শিক্ষার সমন্বিত স্কুলের প্রত্যাশাই হলো- আদর্শবান মানুষ তৈরি করা। নয়া বছরে আমাদের আত্মত্যাগী শিক্ষকগণ নীতিবান মানুষ তৈরির প্রতিজ্ঞা করেছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ ইকরা বাংলাদেশ স্কুল আয়োজিত ওরিয়েনটেশন প্রোগ্রাম ২০২৬ এর প্রথম অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, নববী আদর্শের মানুষ সমাজ গঠনের মূল নিয়ামক। রাসুলের আদর্শের সাহাবা আদলের মানুষ আজ বড় প্রয়োজন। যে অভিভাবক আমাদের ওপর আস্থা রেখেছেন আমরা সেরাটা দিয়ে তাদের গড়তে চাই।

অভিভাবক অ্যাডভোকেট মো. মোস্তাফা মিয়া বলেন, ইকরা ভালো করছে। আলোর মানুষ তৈরির এই মেহনত অব্যাহত থাকুক।
বিজ্ঞাপন
অভিভাবক হাবিবুর রহমান সবুজ বলেন, জেনারেল শিক্ষার সঙ্গে ইসলাম শিক্ষার একটি বিপ্লব করছে ইকরা। আমার বাচ্চা এখানে পড়ছে। আমি আশাবাদী, ইকরা আরও ভালো করবে।
সাবেক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান বলেন, শিশুরা ফুল। এদের তৈরির জন্য অত্যন্ত সহনশীল মানুষ দরকার। ইকরার শিক্ষকগণ বাবার আদরে পাঠদান করবেন-আমি আশাবাদী।
আরও বক্তব্য দেন মাওলানা সাজিদুল ইসলাম, মুফতি সামিল আহমদ ওসমান, মুফতি নাজমুল হাসান, হাফিজ হাফিজুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
জেবি

