Dhaka Mail Logo

শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পিএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলোর ২০২৫ সালের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষার নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা আগামী ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এতে আরও বলা হয়, বর্ধিত সময়সীমার মধ্যেই সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এম/এএম