রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ৬ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ৬ দফা দাবি
একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাঠামো আধুনিকায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি জানানো হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব একাডেমিক কাঠামোর অধীনে সমন্বিত ও আধুনিক ‘Schooling System’ দ্রুত কার্যকর করা। এর মাধ্যমে বিভিন্ন বিষয় ও বিভাগকে সুসংগঠিত করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামোকে একই অভিন্ন কাঠামোর আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ ছাড়া নির্দিষ্ট ও কার্যকর একাডেমিক ক্যালেন্ডার এবং সিলেবাস প্রণয়ন করে নিয়মিত ক্লাস, পরীক্ষা ও নির্ধারিত সময়ে ফল প্রকাশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত কার্যকর সেমিস্টার ব্যবস্থা চালুর কথাও উল্লেখ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আরেকটি দাবি হলো আধুনিক, যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও গবেষণামুখী নতুন কারিকুলাম প্রণয়ন। পাশাপাশি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় ক্ষেত্রে ইংরেজি ভার্সন চালুর দাবি জানানো হয়েছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একক ও স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করতে পৃথক আইডি কার্ড প্রদানের দাবিও জানিয়েছেন তারা।

শিক্ষার মানোন্নয়নে ক্যাম্পাসগুলোতে উচ্চশিক্ষায় দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষকদের উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের জন্য আধুনিক লাইব্রেরি, গবেষণাগার, টিএসসি, সাংস্কৃতিক ও ক্রীড়া সুবিধা নিশ্চিত করার দাবি রয়েছে। একই সঙ্গে এমফিল ও পিএইচডিসহ উচ্চশিক্ষার সুযোগ কার্যকর ও সহজলভ্য করার কথাও জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা জানান, তারা এমন একটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চান, যেখানে আধুনিক একাডেমিক ব্যবস্থা, দক্ষ শিক্ষক, গবেষণার সুযোগ, উন্নত অবকাঠামো এবং সুসংগঠিত প্রশাসনিক কাঠামোর মাধ্যমে শিক্ষার্থীরা মানসম্মত উচ্চশিক্ষার পরিবেশ পাবেন। তাদের দাবিগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; বরং একটি আধুনিক, স্বতন্ত্র, কার্যকর ও পূর্ণাঙ্গ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে উত্থাপন করা হয়েছে।

এম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর