নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের এমএড ১ম সেমিস্টার পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হবে আগামী ১১ অক্টোবর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে খাতা চ্যালেঞ্জের আবেদন করা যাবে ১৯ অক্টোবর পর্যন্ত।
এতে আরও জানানো হয়, পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদনের নির্ধারিত ফি ১ হাজার ২০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হবে। আবেদন-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
এম/এএম