নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৬, ১২:১৯ এএম
২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। একাদশ শ্রেণির ক্লাস শুরুর এক সপ্তাহের বেশি সময় পর এ তিন বিষয়ের সিলেবাস প্রকাশ করা হলো।
শুক্রবার (২ অক্টোবর) এনসিটিবির ওয়েবসাইটে সিলেবাসগুলো প্রকাশ করা হয়।
এবার একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে গত ২৪ সেপ্টেম্বর। তবে বাংলা, ইংরেজি ও আইসিটির সিলেবাস প্রকাশ না হওয়ায় এসব বিষয়ে কলেজগুলোতে পুরোদমে পাঠদান শুরু করা যাচ্ছিল না। সিলেবাস প্রকাশের ফলে আগামী সপ্তাহ থেকে এসব বিষয়ের নিয়মিত পাঠদান পুরোদমে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
এনসিটিবি নির্ধারিত বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পাঠ্যবই ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। এবার সিলেবাসও প্রকাশ হওয়ায় কোন বিষয়বস্তু কীভাবে পড়ানো হবে, সে অনুযায়ী পাঠদান চালাতে পারবেন শিক্ষকরা।
এনসিটিবির প্রকাশিত সিলেবাস দেখা যাবে তাদের ওয়েবসাইটে।
এমএইচ/এআরএম