বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া মাদরাসার খেলোয়াড় ও টিম লিডারদের আবাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বোর্ডের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ২১ সেপ্টেম্বরের চিঠি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোর্ডের আওতাধীন মাদরাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের বলা হয়েছে।
মাউশির চিঠি অনুযায়ী, জাতীয় পর্যায়ের এ ক্রীড়া প্রতিযোগিতা আগামী ৬ থেকে ১০ অক্টোবর কুমিল্লায় অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে আসা খেলোয়াড় ও টিম লিডারদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
গোলাপ ও চাপা অঞ্চলের ছাত্রী এবং নারী টিম লিডারদের থাকার ব্যবস্থা করা হয়েছে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। আবাসনের বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের সঙ্গে ০১৯১২-৩৫৮৪৬৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বকুল ও পদ্ম অঞ্চলের ছাত্রী এবং নারী টিম লিডাররা থাকবেন ফরিদা বিদ্যায়তনে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের সঙ্গে ০১৭৩৬-৫১৬২৮৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
অন্যদিকে বকুল, চাপা, গোলাপ ও পদ্ম অঞ্চলের ছাত্র এবং পুরুষ টিম লিডারদের জন্য ১ নম্বর বিল্ডিংয়ে গোলাপ ও চাপা এবং ২ নম্বর বিল্ডিংয়ে বকুল ও পদ্ম অঞ্চলের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া কুমিল্লা হাই স্কুলেও আবাসনের ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষকের ০১৬৩২-৩৯৯৯৮৭ এবং শারীরিক শিক্ষকের ০১৮১৮-৫৬৬৪২১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
আবাসনসংক্রান্ত সার্বিক বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক আবু সালেহ মো. তারিক মাহমুদের সঙ্গে ০১৭১৭-১০৪০১০ এবং যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সঙ্গে ০১৭১৪-৩০০৬১৩ নম্বরে যোগাযোগ করা যাবে।
এ ছাড়া প্রতিটি অঞ্চলের কন্টিনজেন্ট লিডারকে আগামী ৫ অক্টোবর বিকেল ৪টার মধ্যে মাউশির শারীরিক শিক্ষা বিভাগের প্রধান সহকারী মোহাম্মদ রাসেদ মঞ্জুমদারের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। প্রয়োজনে তার সঙ্গে ০১৮১৯-৮৯৮৮৩৪ নম্বরে যোগাযোগ করা যাবে।
এমএইচ/এএস




