Dhaka Mail Logo

শিক্ষা

৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি দিল ঢাকা কলেজ

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

ঢাকা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং ৪২ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে।

বিভিন্ন ঘটনা ও সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ভর্তি বাতিল ও ছাড়পত্র (টিসি) প্রদান সংক্রান্ত ঢাকা কলেজের বিজ্ঞপ্তি।
ভর্তি বাতিল ও ছাড়পত্র (টিসি) প্রদান সংক্রান্ত ঢাকা কলেজের বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের বিভিন্ন ঘটনা ও সমস্যার কারণে ৯ জনের ভর্তি বাতিল এবং ৪২ জন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন উচ্ছৃঙ্খল ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার সংবাদ পাওয়া যাচ্ছে।

এ অবস্থায় শিক্ষার্থীদের আইন-শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে জড়িত না হওয়ার জন্য সতর্ক করেছে কলেজ কর্তৃপক্ষ।

বিষয়টি অত্যন্ত জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এম/এএম