মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

খাত বদলে শিক্ষার্থীদের টাকা ব্যয় করা যাবে না: মাউশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

খাত বদলে শিক্ষার্থীদের টাকা ব্যয় করা যাবে না: মাউশি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ নির্ধারিত খাতের বাইরে ব্যয় না করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাউশির উপপরিচালক (সাধারণ প্রশাসন) শামীম আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সরকারি কলেজ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৩ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ নির্ধারিত খাত অনুযায়ী ব্যয় করতে হবে। কোনো খাতের অর্থ অন্য খাতে স্থানান্তর করে ব্যয় করা যাবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

মাউশি সূত্র জানায়, দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষ এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

পাশাপাশি শিক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্ট অডিট কর্মকর্তাদেরও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ কোন খাতে ব্যয় করার জন্য নেওয়া হয়েছে, সেই খাতেই তা ব্যয় নিশ্চিত করতে হবে। 

এতে আরও বলা হয়, এক খাতের অর্থ অন্য খাতে ব্যয়ের মাধ্যমে নির্ধারিত আর্থিক বিধান যেন লঙ্ঘিত না হয়, সে বিষয়ে প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর