বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১২ জন নেতা বিভিন্ন পদে স্থান পেয়েছেন।
আগামী দুই বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে জবি থেকে তিনজন যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে ১১ জন এবং সদস্য পদে একজন রয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত কমিটির অনুমোদনপত্রে কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি দুই বছরের জন্য অনুমোদনের কথা জানানো হয়।
অনুমোদনক্রমে স্বাক্ষর করেছেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তৌকি, সাজ্জাদ হোসাইন ও তাওহিদুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হয়েছেন জাবির খান। মুক্তিযুদ্ধ, জুলাই বিপ্লব, ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল হাসান রিয়াজ।
এ ছাড়া প্রেস ও মিডিয়া সম্পাদক হয়েছেন মাহবুব আলম এবং উপ-প্রেস ও মিডিয়া সম্পাদক হয়েছেন ফোরকান রহমান। উপ-প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জামিল হোসাইন।
সমাজসেবা, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক হয়েছেন মো. ফারুক। একই বিভাগের উপসম্পাদক হয়েছেন হাসান মাহমুদ সাকিব। উপ-ধর্ম ও সম্প্রীতিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাবরুর বিন মাসউদ। কমিটির সদস্য হিসেবে স্থান পেয়েছেন আসমাউল হক।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জাতীয় ছাত্রশক্তির জন্য কাজ করে আসছি।
কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই দায়িত্বকে আরও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব।
জাতীয় ছাত্রশক্তির একজন কর্মী হিসেবে আমি শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, এইবার কেন্দ্রীয় কমিটিতে আমাদের জবি থেকে ১২ জন দায়িত্ব পেয়েছে। যদিও আরও অনেকেই দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করেছে। তবে সংগঠন যাদেরকে কেন্দ্রীয় কমিটিতে এখন প্রয়োজন মনে করেছে তাদেরকে দায়িত্ব দিয়েছে।
যারা এইবার কমিটি পায়নি তারা সামনে আরও আন্তরিকতার সাথে কাজ করে যাবে এবং আগামীতে প্রত্যকেই তাদের কাজ অনুযায়ী মূল্যায়িত হবে।
এমআর/এআরএম