Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

ঘুরতে গিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে সাজিদ শাহারিয়ার সানম (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

সাজিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। তিনি ওই এলাকার নাছির উদ্দীনের সন্তান।

আরও পড়ুন

নারায়ণগঞ্জের মেঘনায় গোসলে নেমে ৩ কিশোর নিখোঁজ 

প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী ও ঢাকা থেকে আসা নয়জনের একটি পর্যটক দল রোববার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছায়। স্থানীয় গাইডকে সঙ্গে নিয়ে তারা কাপ্তাইয়ের সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান।

CU

সাজিদের বন্ধু সাইফুল ইসলাম বলেন, পাহাড়ে ট্র্যাকিং শেষ করে দুপুর দেড়টার দিকে তারা হাত-মুখ ধোয়ার জন্য কর্ণফুলী নদীর ঘাটে নামেন। এ সময় হঠাৎ সানম পানিতে তলিয়ে যান।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে বিকেল পৌনে ৫টার দিকে তার লাশ উদ্ধার করেন।

প্রতিনিধি/এসএস