রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জের মেঘনায় গোসলে নেমে ৩ কিশোর নিখোঁজ 

জেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের মেঘনায় গোসলে নেমে ৩ কিশোর নিখোঁজ 
নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। ছবি: ঢাকা মেইল

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন কিশোর নিখোঁজ হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বাটি বন্দর এলাকায় এ দুর্ঘঘটনা ঘটে।

নিখোঁজ কিশোররা হলো— আশিক (১৫), আরেফিন (১৫) ও আবির (১৪)। তারা সবাই সোনারগাঁও উপজেলার বাড়ী মজলিশ এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আশিক, আরেফিন ও আবিরসহ কয়েকজন কিশোর পিরোজপুর ইউনিয়নের বাটি বন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তিন কিশোর নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ তিন কিশোরকে উদ্ধারে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর