Dhaka Mail Logo

শিক্ষা

২০২৭ সালের দাখিল নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণ নিয়ে বোর্ডের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নিয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। 

বোর্ড জানিয়েছে, আগামী ১১ অক্টোবর থেকে শুরু হয়ে ১০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। একই সময়ের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফলাফলও প্রকাশ করতে হবে। 

বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দাখিল স্তরের সব প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর থেকে।

ফরম পূরণের সময়সূচিসহ এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এম/এআরএম