Dhaka Mail Logo

শিক্ষা

শেখ মুজিবকে নিয়ে পোস্ট, জাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

১৬ আগস্ট ২০২৬, ১২:৫৮ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তারা হলেন- শাখা ছাত্রদলের সদস্য এহতেশামুল হক ও ফয়েজ হাওলাদার।

শনিবার (১৫ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য এহতেশামুল হক ও ফয়েজ হাওলাদারকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শাখা ছাত্রদল সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া এহতেশামুল হক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী এবং ফয়েজ হাওলাদার সরকার ও রাজনীতি বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এএম