Dhaka Mail Logo

শিক্ষা

‘সমকামিতার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর সিট বাতিল

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট ২০২৬, ০৬:৩২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীর আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার রাতে ওই দুই শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন ও হল সংসদ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তারা ওই দুই শিক্ষার্থীর সিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

তাদের বিরুদ্ধে আরও কী পদক্ষেপ নেওয়া যায় সেটি পর্যালোচনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও বিশ্ববিদ্যালয় বিধিমালায় এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু নেই বলে কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে আরও দুটি হলে দুজন অতিথির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ব্যাপকভাবে আলোচনায় এসেছিল।

এর মধ্যে একটি হলে একজন শিক্ষার্থী সমকামিতার জন্য বহিরাগত এনেছেন- এমন অভিযোগ ওঠে।

আর অন্য ঘটনায় হল ছাত্র সংসদের একজন নেতা ও একজন শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতায় জড়ানোর অভিযোগ ওঠেছিল। পরে হল প্রশাসন হল সংসদের নেতার সিট সাময়িক বাতিল করেছিল। যদিও তিনি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন।

এমআইকে/এআরএম