Dhaka Mail Logo

শিক্ষা

এইচএসসি আন্দোলনে ছাত্রদলকে সংযত থাকার আহ্বান 

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে ছাত্রদলকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এ মুহূর্তে ছাত্রদলের আগ বাড়িয়ে আন্দোলনে হস্তক্ষেপ করা সমীচীন হবে না।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা লেখেন, ‘এ মুহূর্তে ছাত্রদলের আগ বাড়িয়ে আন্দোলনটি সামাল দিতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। এরই মধ্যে ছাত্রদলের এক কর্মী আন্দোলনকারীদের মাদকাসক্ত বলে মন্তব্য করেছেন।’ 

 

 

সর্বমিত্র চাকমা বলেন, ‘কিছু নারী এইচএসসি পরীক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে নোংরা মন্তব্য করা হচ্ছে। এসব কর্মকাণ্ড আন্দোলনকারীদের আরও ক্ষুব্ধ করে তুলতে পারে। দেশে সরকার, সংশ্লিষ্ট দফতর ও প্রশাসন রয়েছে। আন্দোলনটি তাদেরই মোকাবিলা করতে দেওয়া উচিত। অপ্রয়োজনীয় উসকানি দিলে পরিস্থিতি উল্টো আরও জটিল হয়ে উঠতে পারে।’

এম/ক.ম