রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলন বড় হতে দিয়েন না, সরকারকে কাফি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলন বড় হতে দিয়েন না, সরকারকে কাফি

দেশের দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে নিজের মতামত জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।

সরকারকে উদ্দেশের করে তিনি লিখেছেন, ‘সরকারকে বলবো, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া এই শিক্ষার্থীদের আন্দোলন বড় হতে দিয়েন না। বড় হতে দিয়েন না মানে, শিক্ষার্থীদের উপর বলপ্রয়োগ করে, জুলুম করেও কোনো সমাধানের পথ চয়েস করিয়েন না। সুন্দর-সুষ্ঠু সমাধান কীভাবে হবে সেই পথে অতিদ্রুত প্রবেশ করুণ।’

আন্দোলন দীর্ঘায়িত হলে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঘটতে পারে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই আন্দোলন বড় হতে থাকলে যৌক্তিক আন্দোলনে নানানরকম লোকজন যুক্ত হয়ে যাবে। সরকারকে চাপে ফেলানোর জন্য অবশেষে সরকার চাপে পড়বে। অথচ সহজ কাজ, সুন্দর সমাধানের পথে হাঁটা এবং সমাধান করা।’

শিক্ষামন্ত্রীর পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টা এমন নয় যে, শিক্ষামন্ত্রীকে তার জায়গা থেকে সরালে পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। সুন্দরের চেয়েও যেমন সুন্দর আছে। বেটারের চেয়েও তেমন বেটার আছে। গুড, বেটার, বেস্ট। শিক্ষার্থীদের ও তাদের পরিবারের এবং নির্বাচিত এমপি-মন্ত্রীদের পরামর্শ নিন। দেখবেন ৫০%-এর বেশি মানুষের মতামত হচ্ছে বর্তমান শিক্ষামন্ত্রীকে তাঁরা চাচ্ছে না। যেহেতু চাচ্ছে না সেহেতু জোর জুলুম করে তাকে ওই চেয়ারে রাখবার কি দরকার?’

সবশেষে কাফি বলেন, ‘আন্দোলন বড় হতে থাকলে সমাপনীতে সরকারের লস এবং রিক্সি। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পাশে আছি। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে পূর্ণ সমর্থন করছি।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর