নিজস্ব প্রতিবেদক
০৭ মে ২০২৬, ১২:২১ পিএম
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সংশোধিত বদলি নীতিমালার পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৬ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ নীতিমালা জারি করা হয়।
এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক নীতিমালাটির অনুমোদন দেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিপত্র জারির পাশাপাশি নীতিমালাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোডের কার্যক্রমও চলমান রয়েছে। খুব দ্রুত এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
নতুন এই নীতিমালার মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিপত্রে বদলি সংক্রান্ত বিভিন্ন শর্ত, আবেদন প্রক্রিয়া ও প্রশাসনিক নির্দেশনা উল্লেখ করা হয়েছে। নীতিমালাটি প্রকাশের পর শিক্ষক মহলে এ নিয়ে আগ্রহ দেখা দিয়েছে।
এম/এমআই