জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম
এসএসসি পরীক্ষা চলাকালীন এক ব্যক্তি হ্যান্ড মাইক নিয়ে আহ্বান করতে থাকেন যেন অভিভাবকদের ফোন খোলা রাখা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রধান গেটের সামনে এমন চিত্র দেখা গেল।
তার এমন ঘোষণা শুনে অনেকে তাকে ঘিরে ধরলো। সেই ব্যক্তিকে অনেকে প্রশ্ন করতে শুরু করলেন- কেন ফোন খোলা রাখতে হবে।
তখন তিনি বলতে লাগলেন- ভেতরে আপনার সন্তান অসুস্থ হলে বা কোন কিছু ঘটলে যাতে দ্রুত অভিভাবককে কল করে জানানো যায় এজন্য এমন ঘোষণা দেওয়া হলো। পরে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে আসা সেই ব্যক্তি ভেতরে ঢুকে গেলেন।
এ সময় কয়েকজন অভিভাবক বলাবলি করতে শুরু করলেন ভেতরে মনে হয় প্রচুর গরম। তাছাড়া শিক্ষামন্ত্রী যে ঘোষণা দিয়েছে তাতে আজ মনে হয় নকল করলে এক্সফেল করা হতে পারে৷
আরও পড়ুন: সন্তান ভেতরে, বাইরে উদ্বিগ্ন অভিভাবকরা
তবে এমন ঘোষণার পর বেশিরভাগ অভিভাবককে নড়েচড়ে উঠতে দেখা গেল। প্রত্যেকে হাতে থাকা ফোনটি নাড়ছিলেন। দেখছিলেন ফোন সক্রিয় আছে কিনা। এছাড়াও অনেকে হাত ব্যাগের ভেতরে রাখা ফোনটি বের করে টিপতে লাগলেন।
এ ঘোষণার প্রায় ৩০ মিনিট পর আহনাফ নামে পরীক্ষার্থীর চাচাতো ভাই রিয়াদ কেন্দ্রটির পূর্ব পাশে থাকা গেটের সামনে অস্থির হয়ে হেঁটে আসছিলেন। তার দ্রুত গতিতে কেন্দ্রের গেটের দিকে আসতে দেখে ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন কারণ জানতে চাইলেন।
এরপর সেই যুবক খানিকটা থেকে বলতে লাগলেন, আমাকে ভেতরে নিয়ে যান। জরুরি কথা আছে আমার এক পরীক্ষার্থীর সঙ্গে। এরপর সেই পুলিশ সদস্য তাকে সেই গেটের ডানে থাকা ছোট গেট দিয়ে ভেতরে থাকা লোকদের সঙ্গে কথা বলিয়ে দিলেন।
সেই যুবক তাদের উদ্দেশ্য বলতে লাগলেন, ৬১২ নম্বর রুমে আহনাফ নামে একজন আছে তাকে বলবেন তার অভিভাবক বাইরে আছে।
এমআইকে/এআরএম