images

শিক্ষা / সারাদেশ

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৭ মার্চ ২০২৬, ০৪:০৬ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের ঘটনায় দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক তিন অফিস আদেশে এ তথ্য জানা যায়।

বহিষ্কৃতরা হলেন, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান ও শ্যাম সুন্দর সরকার এবং একই বিভাগের সাবেক কর্মকর্তা ও বর্তমান উম্মুল মু'মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস।

আরও পড়ুন

ইবি শিক্ষক হত্যা: আসামিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি

অফিস আদেশে জানানো হয়, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ১৫৪ অনুসারে থানায় প্রাপ্ত আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্যে নাম উল্লেখ থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধির 15(b) ধারা অনুযায়ী গত ৫ মার্চ থেকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তারা বরখাস্তকালীন বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জীবনধারণ ভাতা প্রাদান করা হবে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, মামলার এজহার সূত্রে যাদের নাম এসেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রতিনিধি/এসএস