শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

ইবি শিক্ষক হত্যা: আসামিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০২:১২ পিএম

শেয়ার করুন:

ইবি শিক্ষক হত্যা: আসামিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি
অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি ও মাস্টারমাইন্ড চিহ্নিতপূর্বক দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি ও মাস্টারমাইন্ড চিহ্নিতপূর্বক দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে মরহুমার পরিবার ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে মরহুমা আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান, বাবা আশিকুল হক রুহুল ও ৪ শিশু সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা মরহুমা আসমা সাদিয়া রুনার হত্যার সঙ্গে জড়িত মাস্টার মাইন্ডকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।


বিজ্ঞাপন


এ দিকে, নিজ বিভাগের অফিস কক্ষে কর্মচারীর হাতে নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: তদন্তে বিশ্ববিদ্যালয়ের ৫ সদস্যের কমিটি

শনিবার (৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা তার নিজ অফিস কক্ষে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এ হত্যাকাণ্ডের বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় রিপোর্ট প্রদানের জন্য ভাইস-চ্যান্সেলর নিম্নরূপভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।


বিজ্ঞাপন


53ebb96c-305c-4059-8986-aad77c4831d8

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. গোলাম মওলা। কমিটির বাকি ৩ সদস্য হচ্ছেন- বাংলা বিভাগের অধ্যাপক ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর