images

শিক্ষা / রাজনীতি

বিনামূল্যে ভর্তি কোচিং করানোর একাডেমি চালুর ঘোষণা হামীমের

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি কোচিং করানোর জন্য ‘কমল একাডেমিয়া’ চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল ছাত্রদল শাখার নেতা।

রোববার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ঘোষণা দেন ঢাবি জসীম উদ্দীন হল ছাত্রদল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। তিনি বিগত ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী ছিলেন।

ফেসবুক পোস্টে ছাত্রদল নেতা হামিম লেখেন, ‘আমাদের নেতা তারেক রহমান যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে সুগম করছেন এবং শহীদ ওসমান হাদী যেভাবে বলেছিলেন- কারো বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আমি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কিছু ছোটভাই মিলে আজ কমল একাডেমিয়ার উদ্বোধন ঘোষণা করলাম।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘ডাকসু ও শিবিরের আজকে (শনিবার) রাতের মব মিছিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজপথে মিছিল করেছে কিছু শিক্ষার্থী। যারা মব শিখিয়েছিল, তারাও আজ প্রতিবাদী মবের শিকার। পৃথিবীটা এমনই।’

‘যাইহোক, ছাত্রদলের বিরুদ্ধে কুৎসা রটিয়ে যে শ্লোগান দিয়েছে মোসাদ্দেকসহ গুটি কয়েক শিবির নেতা, তাদের প্রতিবাদ জানাতে আমি বা আমরা লাঠি তুলে নিবোনা কিংবা করবোনা ঝগড়া, দিবোনা পাতানো ফাঁদে পা। ওরা করবে অপরাজনীতি। ওদের প্রতিটি অপরাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের সংগ্রাম চলবে শিক্ষার্থী কল‍্যাণমূলক রাজনীতির মাধ‍্যমে।’

‘কমল একাডেমিয়া’ প্লাটফর্মটি এইচএসসি (২০২৬) শিক্ষার্থীদের ফ্রী এ‍্যাডমিশনের প্রস্তুতি গ্রহণ করাতে সহযোগিতা করবে বলে পোস্টে উল্লেখ্য করেন হামীম।

তিনি লেখেন, ‘বিনা মূল‍্যে এইচএসসি শিক্ষার্থীরা তাদের পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস এখানে করবে।’

তিনি আরও লেখেন, ‘আমার বিশ্বাস- এই শিক্ষার্থীরা ঢাবিতে এসে কোন মববাজি করবে না। বরং,সৃষ্টি করবে আরও প্লাটফর্ম, যা মানুষের মনোজগৎকে করবে পরিশীলিত ও সহনশীল। আপনারা দুআ করবেন আমার এ সেবামূলক প্রতিষ্ঠানটির…’

এম/এএম