বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

হামিমের নেতৃত্বে ঢাবিতে ছাত্রদলের ধানের শীষের প্রচারণা মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

হামিমের নেতৃত্বে ঢাবিতে ছাত্রদলের ধানের শীষের প্রচারণা মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিএনপির নির্বাচনি প্রতীক ‘ধানের শীষ’ এর পক্ষে প্রচারণা মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে শ্যাডো এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকসু ভবনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


বিজ্ঞাপন


মিছিলটির নেতৃত্ব দেন ডাকসু-২০২৫ নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী এবং কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম। মিছিল চলাকালে নেতাকর্মীদের হাতে ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’ স্লোগানসংবলিত হাতে লেখা ব্যানার ও ধানের শীষের প্রতীক দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখর করে তোলেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তানভীর বারী হামিম বলেন, একটি দল ছাত্রদল ও বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, কারণ তাদের কাছে জনগণের সামনে তুলে ধরার মতো কোনো বাস্তবসম্মত পরিকল্পনা নেই। তিনি বলেন, জনগণের কাছে নিজেদের পরিকল্পনা স্পষ্টভাবে উপস্থাপন করেই এই অপপ্রচার মোকাবিলা করা হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং দেড় বছরে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির মতো বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনার মাধ্যমে ডিসইনফরমেশন ও মিসইনফরমেশনের জবাব দেওয়া হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমী শেখ, ক্রীড়া সম্পাদক সাইফ উল্লাহ সাইফ, সহ-ক্রীড়া সম্পাদক সাদমান সাকিব মাহির, মাস্টার দা সূর্যসেন হল ছাত্রদল আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদল আহ্বায়ক গাজী জাহিদুল ইসলাম, কবি সুফিয়া কামাল হল ছাত্রদল আহ্বায়ক তাওহীদা সুলতানা এবং শহীদুল্লাহ হল ছাত্রদল সদস্য সচিব জুনায়েদ আবরার। এ ছাড়াও লীরা, মেধাসহ বিভিন্ন হলের ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

এম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর