বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছে। অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এই ছুটির কথা ছিল।
এই ছুটি পরে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, জকসু নির্বাচন ও প্রাকৃতিক দূর্যোগের (ভূমিকম্প) কারণে অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলে রিপোর্ট সাপেক্ষে স্থগিত করা হলো।
প্রতিনিধি/জেবি