ঢাকা মেইল ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৩, ০২:৫০ পিএম
বাংলাদেশ গণিত সমিতির ২০২৪-২০২৫ কার্যকালের কার্যকরী সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাউর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সমিতির বার্ষিক সাধারণ সভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন প্রফেসর ড. শহীদুল ইসলাম এবং সম্পাদক নির্বাচিত হয়েছে অধ্যাপক ড. বাবুল হাসান।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়।
সহ-সভাপতি হয়েছেন ড. মনিরুল আলম সরকার, অধ্যাপক রায়হানা তসলিম ও রফিকুল ইসলাম। কোষাধ্যক্ষ হয়েছেন প্রফেসর ড. অমূল্য চন্দ্র মন্ডল। সহকারী সম্পাদক হয়েছেন ড. আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক হয়েছেন বিল্লাল হোসেন।
আরও পড়ুন
গণিত সমিতির সঙ্গে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা চুক্তি
আজীবন সম্মাননা পেলেন ৪ গণিতবিদ
ঢাবিতে নানান আয়োজনে আন্তর্জাতিক গণিত দিবস পালিত
এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন এমএ মান্নান চৌধুরী, মো. আকতারউজ্জামান, প্রফেসর ড. কল্যাণ কুমার দে, প্রফেসর ড. আলী আকবর, ড. আমান উল্লাহ, ড. বিষ্ণু পদ ঘোষ, ড. হেনা রানী বিশ্বাস, প্রফেসর ড. সাজেদুল করিম, গোলাম মোস্তফা, আমির হোসেন সরকার, প্রফেসর ড. ফজলুল হক।