জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মো. মাসুদুর রহমান শাহ।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারার বিধান অনুযায়ী, প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগদানের আগে তাকে ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করতে হবে।
এজন্য ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে মোহাম্মদ মোশারফ হোসেনের পদত্যাগ নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে প্রিমিয়ার ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।
টিএই/এএম