জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ পিএম
বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ও ভুটানের কেন্দ্রীয় ব্যাংক রয়্যাল মনিটারি অথরিটির গভর্নর ইয়াংচেন ছোগিয়েল।
বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভার সাইডলাইনে দুই গভর্নরের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে সার্কফাইন্যান্স (SAARCFINANCE) ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম নিয়েও আলোচনা করেন তারা। বৈঠকটিকে উভয় পক্ষ ফলপ্রসূ বলে অভিহিত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের ডেপুটি গভর্নর উগিয়েন চৌদেন উপস্থিত ছিলেন।
টিএই/এএম