Dhaka Mail Logo

অর্থনীতি

বনানীতে কমফিস্টাইলের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম

রাজধানীর বনানী ১১-তে প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে পূর্বাণী গ্রুপের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড কমফিস্টাইল। অনলাইনভিত্তিক বিক্রয় কার্যক্রমের পাশাপাশি নিজস্ব বিক্রয়কেন্দ্র চালুর মাধ্যমে দেশের বাজারে কার্যক্রম সম্প্রসারণের নতুন পদক্ষেপ নিয়েছে ব্র্যান্ডটি। বনানী ১১-তে আউটলেটটির উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে আউটলেট চালুর পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও প্রবেশের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বাণী গ্রুপের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, কমফিস্টাইলের প্রথম আউটলেট চালু করা ব্র্যান্ডটি ও পূর্বাণী গ্রুপের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মান, আরাম ও সমসাময়িক নকশার সমন্বয়ে এমন একটি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড গড়ে তোলাই তাদের লক্ষ্য, যা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। পাশাপাশি দেশজুড়ে ব্র্যান্ডটির উপস্থিতি বাড়িয়ে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও পৌঁছাতে চান তারা।

কমফিস্টাইলের প্রতিষ্ঠাতা শারমিন হাই বলেন, নতুন আউটলেট চালুর ফলে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। পূর্বাণী গ্রুপের দীর্ঘদিনের শিল্প-অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সমসাময়িক বাংলাদেশি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় কমফিস্টাইল। দেশের বাজারে অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরেও কার্যক্রম সম্প্রসারণ তাদের লক্ষ্য।

টেক্সটাইল ও পোশাকশিল্পে ৫৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন পূর্বাণী গ্রুপের উদ্যোগে সাড়ে তিন বছর আগে যাত্রা শুরু করে কমফিস্টাইল। এত দিন অনলাইন প্ল্যাটফর্ম ও ইউনিমার্টের মাধ্যমে গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিত ব্র্যান্ডটি। বনানীর নতুন আউটলেটের মাধ্যমে এবার সরাসরি গ্রাহকদের কাছে পণ্য বিক্রির পরিসর বাড়াল প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বাণী গ্রুপের পরিচালক জাকারিয়া এইচ. সরকার ফারহানসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ. কে. আজাদ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, আকিজ রিসোর্সেসের চেয়ারম্যান ফারিয়া হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

বিইউ/এসআই