Dhaka Mail Logo

অর্থনীতি / আন্তর্জাতিক

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, এক ডলারে ২৫ লাখ রিয়াল 

আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম

মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আরও এক দফা কমে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। 

তুর্কি গণমাধ্যম আনাদোলু'র প্রতিবেদন অনুযায়ী, মুক্ত বাজারে প্রতি ডলারের বিনিময় হার ২৫ লাখ ইরানি রিয়াল ছাড়িয়ে গেছে। খবর মিডলইস্ট মনিটরের।

ইরানের বৈদেশিক মুদ্রা বাজারের গতিবিধি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘পাশিজি’-র তথ্যমতে, ডলারের দর দাঁড়িয়েছে ২৫ লাখ ৪২ হাজার রিয়ালে।

iran-real

এটা আগের দিনের তুলনায় ৩ দশমিক ৮৪ শতাংশ বেশি। দিনের লেনদেনের এক পর্যায়ে এর দর সর্বোচ্চ ২৫ লাখ ৪৮ হাজার রিয়ালেও উঠেছিল।

মুদ্রাটির ধারাবাহিক দরপতনের সর্বশেষ ঘটনা এটি। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সোমবারই মুক্ত বাজারে ডলারের দর ২৪ লাখ রিয়ালে পৌঁছেছিল।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানের মুদ্রার মান আরও কমেছে;।

কারণ যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ দেশটির অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীদের আলোচনার মধ্যেই মুদ্রার মানের এই সর্বশেষ পতন ঘটল।

-এমএমএস