নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট ২০২৬, ০৩:২৫ পিএম
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) একটি প্রকল্পে ৫০ লাখ মার্কিন ডলারের ট্রান্সফরমার সরবরাহ করবে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এ লক্ষ্যে এডেক্স কর্পোরেশনের সঙ্গে ৫০ লাখ মার্কিন ডলারের একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তির আওতায় এডেক্স করপোরেশনকে ১৫টি ২০/২৮ এমভিএ ট্রান্সফরমার সরবরাহ করবে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং। এসব ট্রান্সফরমার নেসকোর প্রকল্পে ব্যবহার করা হবে।
গত সোমবার (১০ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে এডেক্স করপোরেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক ইঞ্জিনিয়ার রবিউল আলম এবং এডেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, নেসকোর প্রকল্পের জন্য ১৫টি ২০/২৮ এমভিএ ট্রান্সফরমার সরবরাহ করবে এনার্জিপ্যাক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এ অংশীদারিত্ব দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। চুক্তিটির মোট মূল্য প্রায় ৫০ লাখ মার্কিন ডলার।
এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড দেশের বিদ্যুৎ ও প্রকৌশল অবকাঠামো খাতের একটি প্রতিষ্ঠান। ট্রান্সফরমার, সাবস্টেশন ও সুইচগিয়ারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের নকশা, উৎপাদন, সরবরাহ, স্থাপন ও কমিশনিংয়ের কাজ করে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আধুনিক উৎপাদন সুবিধা, প্রকৌশল দক্ষতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশের বিভিন্ন বিদ্যুৎ ও অবকাঠামো প্রকল্পে বৈদ্যুতিক সরঞ্জাম ও প্রকৌশল সমাধান দিয়ে আসছে।
নেসকোর আওতাধীন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন ট্রান্সফরমার যুক্ত হলে বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা বাড়াতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এএইচ/এমআই